

এস আলম গ্রুপের সহযোগী হিসেবে চিহ্নিত ইসলামী ব্যাংকের এক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পাঁচ ডিএমডিসহ আট কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ব্যাংকটির বর্তমান কর্মকর্তাদের চাপের মুখে তাদের বরখাস্ত করা হয়।
সোমবার (১৯ আগস্ট) ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বরখাস্ত অন্য কর্মকর্তারা হলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ সাব্বির, মো. রেজাউল করিম, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং আইবিটিআরএ প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম।
অন্যদিকে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ছয় ব্যাংকের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে ঋণ বিতরণ ও আগের ঋণ নবায়নও করতে পারবে না। ঋণ বিতরণে সঙ্গে আমদানি এলসি খুলতেও বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।
আপনার মতামত লিখুন :