

সমাজের ঐক্য ও উন্নয়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের অঙ্গীকার
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ঐতিহ্যবাহী আনন্দিপুর সমাজের অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের লক্ষ্যে গত ১৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ, সোমবার বাদ এশা আনন্দিপুর জামে মসজিদ প্রাঙ্গণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোঃ রায়হান উদ্দিন জয় এবং সঞ্চালনা করেন মোঃ গিয়াস উদ্দিন। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব হাজ্বী আব্দুন নূর বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন এনায়েতুর রহমান, মোঃ হেলাল কিবরিয়া, মোঃ দিদারুল আলমসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বয়সের সমাজসেবী সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ রায়হান উদ্দিন জয় বলেন, “আমরা আজ এখানে আনন্দিপুর সমাজকে আরও সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে একত্র হয়েছি। এই অন্তর্বর্তী কমিটি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি হবে। সমাজের প্রতিটি সদস্যের সহযোগিতায় আমরা একটি ঐক্যবদ্ধ ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে পারব।”
সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে হাজ্বী আবু ছিদ্দিক, মোঃ সামসুল ইসলাম, হাজ্বী মোঃ ইসমাঈল কন্ট্রাক্টর এবং হাজ্বী মোঃ ইদ্রিসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব প্রদান করা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, এই অন্তর্বর্তী কমিটি প্রয়োজনে বৃহত্তর স্বার্থে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। সভার শেষ অংশে সকলের অংশগ্রহণে একটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সমাজের শান্তি, উন্নয়ন ও ঐক্য কামনা করে মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :