সিডিবিএ’র নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিলেন চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমী সহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী 


প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ / ৭৬১
সিডিবিএ’র নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিলেন চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমী সহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী 
Spread the love

 

১২ই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ টি পদের মধ্যে সভাপতি সহ নয়টি পদে বিএনপিপন্থী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা বিজয়ী হয় এবং সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা বিজয় লাভ করে। নির্বাচনে বিজয়ের পর ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকার সময় সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম বজলুর রশিদ মিন্টু সহ ২১ সদস্যের প্রতিনিধি দল চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমি নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

তিনি বলেন বার এবং বেঞ্চের সাথে সম্পর্ক রাখতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন সকল আদালতের বিচারক কর্মকর্তা-কর্মচারীদেরকে তিনি সবসময় নির্দেশনা দিয়ে থাকেন। তিনি বলেন বিজ্ঞ আইনজীবীরা আদালতের অংশ, উনারা ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিজ্ঞ আদালতকে সহযোগিতা করেন বলেই আমরা বিচার কার্য চালিয়ে যেতে পারি। সৌজন্য সাক্ষাৎকারে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ ফরিদা ইয়াসমিন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহাম্মদ খোন্দকার,মাইনুল ইসলাম, বেগম নাজমুন নাহার, বেগম জিহান সানজিদা, আবু সুফিয়ান মোঃ নোমান, ফারজানা ইয়াছমিন, আবদুল্লাহ খাঁন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদ, শাহরিয়ার ইকবাল, ফারদিন মুস্তাকিম তাসিন,

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ সেকান্দর চৌধুরী, সহসভাপতি এডভোকেট আবদুল হক, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক এডভোকেট মোশারফ হোছাইন, পাঠাগার সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম বেলাল, ক্রীড়া সম্পাদক এডভোকেট মো. ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট অলি আহমদ, নির্বাহী সদস্য যথাক্রমে এডভোকেট মোহাম্মদ জাহেদ হোসেন, এডভোকেট জামশেদ আলম, এডভোকেট মো. ইকবাল হোসাইন, এডভোকেট মো. সাদ্দাম হোসেন,এডভোকেট মনজুর আলম, এডভোকেট সাজেদাহ বেগম (সাজু), এডভোকেট ইসরাত জাহান মুকুল,এডভোকেট মিনহাজ উদ্দিন, এডভোকেট রানা মিত্র, এডভোকেট আবিদা সুলতানা (শারমিন), এডভোকেট ফারজানা হাকিম চৌধুরী প্রমুখ।

Translate »