শুক্রবার দেশের যেসব জায়গায় বৃষ্টি হতে পারে


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২২, ১১:২৬ অপরাহ্ণ / ৩২৪
শুক্রবার দেশের যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
Spread the love

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামোটি সক্রিয় থাকায় দেশের অনেক জায়গায় শুক্রবার বজ্রসহ বৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

 

 

 

এতে বলা হয়, অন্ধ্র উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ অন্ধ্র উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

 

 

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

 

 

 

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। তবে, বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

 

Translate »