যশোরে ১০ মামলার আসামি কালা জনি অস্ত্রসহ আটক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ৩:৪৬ অপরাহ্ণ / ৩৩৯
যশোরে ১০ মামলার আসামি কালা জনি অস্ত্রসহ আটক
Spread the love

যশোর প্রতিনিধি : যশোরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জনি ওরফে কালা জনিকে অস্ত্রগুলিসহ আটক করা হয়েছে। রোববার রাতে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জনির বিরুদ্ধে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে পুলিশ রোববার রাতে কোতয়ালী মডেল থানার খোলাডাঙ্গা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জনি ওরফে কালা জনিকে গ্রেফতার করে। পরে কালা জনির তথ্য মতে, মন্ডলগাতি-খোলাডাঙ্গা কাঁচা রাস্তা সংলগ্ন আব্দুল মালেকের ধানী জমির চারা খেঁজুর গাছের নিচে ঝোপের মধ্য থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
ডিবির ওসি আরও জানান, কালা জনির বিরুদ্ধে ইতোপূর্বে মাদকও চাঁদাবাজিসহ ১০টি মামলা বিচারাধীন।তাকে আদালতে পাঠানো হয়েছে।

Translate »