মানবিক ছাত্ররাজনীতি: সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কলেজ ছাত্রদল


প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ / ১১১৫
মানবিক ছাত্ররাজনীতি: সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কলেজ ছাত্রদল
Spread the love

মোহাম্মদ নাজিমুজ্জামান রাশেদ: 

সীতাকুণ্ডে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ ছাত্রদল। সারা দেশের মতো সীতাকুণ্ডেও বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। দিনটির সকালে কলেজ ক্যাম্পাসে শতাধিক পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, প্রাথমিক চিকিৎসার ওষুধ ও বিশুদ্ধ পানির বোতল বিতরণ করে সংগঠনটি।

 

পরীক্ষার্থীদের মনোবল বাড়ানো ও পরীক্ষাকেন্দ্রে তাদের সুস্থ ও সজীব রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফ আলী জিকু, সদস্য সচিব সাজ্জাদ হোসেন শাকিল ভূঁইয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন নীরব, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল নুর এবং সদস্য কাওছার আক্তার রিয়া, রিয়াজ উদ্দীন, ইমন, পারভেজ, জনি, আরফাত, রিয়াদসহ আরও অনেকে।

 

ছাত্রদলের এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফ আলী জিকু বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছে। আমরা চাই, পরীক্ষার্থীরা যেন স্বাস্থ্যঝুঁমিহীন পরিবেশে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।” সদস্য সচিব সাজ্জাদ হোসেন শাকিল ভূঁইয়া বলেন, “এইচএসসি পরীক্ষার্থীরা আমাদের আগামী দিনের নেতৃত্ব। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি দিয়ে আমরা শুধু সহমর্মিতার বার্তাই পৌঁছে দিতে চেয়েছি।”

 

ছাত্রদলের এই কার্যক্রম শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশংসিত হয়েছে। নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও ছাত্রদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman