ভারী বর্ষণের সম্ভাবনা


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ১১:৪৫ অপরাহ্ণ / ৩৩৯
ভারী বর্ষণের সম্ভাবনা
Spread the love

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের তিনটি বিভাগে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।

সোমবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আরও বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ২৫-৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আগামী দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আর বর্ধিত পাঁচদিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

Translate »

link slot tergacor