বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ৯ রাউন্ড গুলিসহ আটক ১


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২২, ৪:৩১ অপরাহ্ণ / ৪১৫
বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ৯ রাউন্ড গুলিসহ আটক ১
Spread the love

স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে শুক্রবার সকালে পোর্ট ৯ রাউন্ড (৭.৬৫ এমএম) গুলি সহ সাইদুল ইসলাম (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটক সাইদুল ইসলাম বেনাপোল পোট থানার ঘিবা গ্রামের মহসিন শেখের ছেলে। তার বিরুদ্ধে বেনাপোল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সীমান্তের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের এলাকা থেকে তাকে আটক ও তার দেহ তল্লাশি চালিয়ে নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Translate »