বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ৪:৩৩ অপরাহ্ণ / ৩৩৫
বিএনপির  ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  আলতাফ হোসেন চৌধুরী  গ্রেপ্তার
Spread the love

জাহিদ শিকদার,বরিশাল ব্যুরো।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব.আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে। রোববার গভীর রাতে তাঁকে টঙ্গী এলাকার একটি বাসা থেকে তাকে আটক করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি ইমরান খান ।

এ বিষয় ইমরান খান বলেন গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার তিনি এজাহারভুক্ত আসামি। কিন্তু তাঁকে টঙ্গী থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাবের সদর দপ্তরে আনা হয়।’

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার ১০ নম্বর এজাহারভুক্ত আসামি, তিনি পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি

পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম এক শীর্ষ নেতা ও তার নেতা কর্মীরা বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ‘আলতাফ হোসেন চৌধুরীকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আমরা খোঁজ খবর নিচ্ছি।’

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে আটকের বিষয়টি জানানো হয়।

Translate »