বাকেরগঞ্জে জাতীয় পার্টির ইউনিয়ন কমিটি ঘোষনা ও কর্মী সভা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২২, ৮:২১ অপরাহ্ণ / ৩৬৭
বাকেরগঞ্জে জাতীয় পার্টির  ইউনিয়ন কমিটি ঘোষনা ও কর্মী সভা
Spread the love

বাকেরগঞ্জ পল্লী ভবনে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা ও কর্মী সভার আয়োজন অদ্য ১৭ ই সেপ্টেম্বর বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল –৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা (এমপি)প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোষণাকৃত নতুন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং তৃণমূলে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি বলেন, জাতীয় পার্টি বর্তমানে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। এই অবস্থান ধরে রাখতে হলে প্রত্যেক নেতাকর্মীকে দলের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে।
জনগনের পিছনে সময় দিয়ে তাদের নিকট দলের ভালো দিকগুলো তুলে ধরে সবার আস্থাশীল হতে হবে।
কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ যুব সংহতির আহবায়ক এডভোকেট মজিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি গারুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাইয়ুম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আলম,সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভাটি পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র।

Translate »