বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত।


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ / ১৯৮
বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত।
Spread the love

জাহিদ শিকদার,বরিশাল ব্যুরো ।
পটুয়াখালীর বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ধানদী কামিল মাদ্রাসার মাঠে শতাধিক মানুষ এই নামাজ আদায় করেন। এসময় বৃষ্টির জন্য এবং প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকুলের স্বস্তি ও শান্তি কামনায় স্থানীয় কেশবপুরের ভরিপাশা গ্রামের মাওলনা আব্দুল হাই নামে একজন ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে কান্নাজড়িত কন্ঠে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

ডিজিটাল ডিভাইসে গতকাল বৃহস্পতিবার বাউফলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। বিপর্যস্ত হচ্ছে উপকূলীয় চরাঞ্চলের প্রাণীকুল। প্রচন্ড তাপদাহে কাজে বেরহতে না পেরে বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ। ডায়রিয়াসহ উচ্চতাপমাত্রাজনিত রোগবালাইয়ে আক্রান্তের খবর মিলছে উপজেলার বিভিন্ন এলাকায়। এদিকে অসাধু ওষুধ ব্যাবাসায়িদের খপ্পরে কলেরা স্যালাইনের সংকট ও দামবৃদ্ধির অভিযোগ করেছেন ভূক্তভোগি কয়েকজন।

Translate »