বাউফলে চাঁদার দাবীতে ভবন গুড়িয়ে দেয়ার অভিযোগ


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ১১:১২ অপরাহ্ণ / ৩৭৩
বাউফলে চাঁদার দাবীতে ভবন গুড়িয়ে দেয়ার অভিযোগ
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ
পটুয়াখালীর বাউফলে চাঁদার টাকা না পেয়ে মিজানুর রহমান স্বপন(৪২) নামের এক ব্যবসায়ির নির্মাণকৃত একটি ভবন বেকু দিয়ে গুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় মূল সড়কের পাশে এঘটনা ঘটে। এতে ওই প্রতিষ্ঠান মালিকের ১০লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ করেন।
ভবন মালিক মো. স্বপন সরদার অভিযোগ করে বলেন, ‘একই ইউনিয়নের বটকাজল গ্রামের অবদুল খালেক ওরফে মধু মৃধার ছেলে আল আমিন (৩৫) ওরফে মধু আল আমিন একমাস আগে স্বপনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন আল আমিন। ঘটনার দিন রাত সারে ৩টা দিকে আল আমিন তার লোকজন নিয়ে রাত ৩টার দিকে বেকু মেশিন দিয়ে নির্মাণকৃত একটি একতালা ভবন (বিল্ডিং) ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় টের পেয়ে পাশের ভবনের এক ব্যক্তি ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থালে আসার আগে ভবন গুড়িয়ে দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যান।’
পাশের ভবনে বসবাসকারী আবু হানিফ জানান, রাত সারে ৩টার দিকে তার স্ত্রী বাহিরে শব্দ শুনে তাকে ডেকে তুলেন। সামনের বারান্দায় গিয়ে দোকান ভাঙতে দেখে ডাক চিৎকার দিলে সন্ত্রাসীরা তাকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে সে ভয় পেয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশি সহায়তা চান। পরে দোকান মালিককে ফোনে অবহিত করি।
এব্যপারে অভিযুক্ত আল আমিন মুঠাফোনে বলেন, ‘গত ইউপি নির্বাচনের পর থেকে আমি এলাকায় যাই না। ওখানে কি ঘটেছে সেটাও আমি জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা।’
এব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত ৪টা দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যপারে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman