বাউফলে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‌্যালী


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২২, ৬:১২ অপরাহ্ণ / ৩৬৪
বাউফলে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‌্যালী
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ

বিশ্বকাপ বিজয়ের আনন্দে এখনও ভাসছে অজপাড়াগা। বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলে লোক সাহিত্যের ঐতিহ্যবাহী পোষাক ধুতি পাঞ্জাবি পড়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী করে আর্জেন্টিনা সমর্থকরা। আনন্দ র‌্যালীতে সুসজ্জিত ঘোড়ায় চড়ে পতাকা হাতে নিয়ে উল্লাস প্রকাশ করে ফুটবল প্রেমীরা। বিকাল ৩ টায় ইলিশ চত্বর থেকে র‌্যালী বের হয়ে গোলাবাড়ি মোড় হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণের পর ওয়াদুদ মিয়া প্যালেসের সামনে এসে শেষ হয়। পরে সেখানে ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন ভক্তরা। বর্ণাঢ্য কর্মসূচীতে হুইল চেয়ার নিয়ে কায়েদ ইসলাম নামের এক শাররীক প্রতিবন্ধী কিশোর অংশ নেয়ায় আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েকহুগুন। আনন্দ র‌্যালী শেষে মিষ্টি বিতরণ করা হয়।

Translate »