পুলিশে যোগ হচ্ছে ৮১৫ সাব-ইন্সপেক্টর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ / ৩৩২
পুলিশে যোগ হচ্ছে ৮১৫ সাব-ইন্সপেক্টর
Spread the love

সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পাচ্ছেন ৮১৫ জন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ আমজাদ হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পেতে যাওয়াদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে হবে। এ জন্য আগামী ১৪ অক্টোবর বিকেল ৩টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ প্রার্থীদের ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৮৭৫ জন। স্বাস্থ্য পরীক্ষা ও ভেরিফিকেশন (যাচাই) শেষে ৮১৫ জনের তালিকা প্রকাশ করা হলো। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd-এ তালিকা দুটি পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৪ অক্টোবর প্রশিক্ষণে উপস্থিত না হওয়াদের বিষয়ে চাকরি করতে ইচ্ছুক নন মর্মে গণ্য হবেন। পরে প্রার্থীর প্রশিক্ষণ বা চাকরিতে প্রবেশের আর কোনো সুযোগ হবে না।

এতে আরও বলা হয়, পুলিশ একাডেমিতে যারা মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করবে তাদের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষানবিশ ঘোষণার তারিখ থেকে দুই বছর চাকরিকাল সফলভাবে সম্পন্নের পর বিধি মোতাবেক স্থায়ী করা হবে।

Translate »