পরিবেশ রক্ষায় সমাজকল্যাণ ফেডারেশনের অনন্য উদ্যোগ


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ / ১৩২
পরিবেশ রক্ষায় সমাজকল্যাণ ফেডারেশনের অনন্য উদ্যোগ
Spread the love

পরিবেশ রক্ষায় সমাজকল্যাণ ফেডারেশনের অনন্য উদ্যোগ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ কুমিরা রেঞ্জের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। এর আওতায় সীতাকুণ্ড উপজেলার ১৩০টি সামাজিক ও মানবিক সংগঠন এবং প্রতিষ্ঠানের মাঝে এই চারা বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানান, এই কর্মসূচির আওতায় পরবর্তীতে আরও ৩০ হাজার চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত চারা বিতরণ ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওমর ফারুক বলেন, “জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছেড়ে দিয়ে তাপমাত্রা কমায়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত কার্যকরী। পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ আজ একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে।” তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দেশবাসীকে ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর পি.এইচ.টি সেন্টারের তত্ত্বাবধায়ক মো: শহীদ উল্ল্যাহ।

সংবর্ধনা ও আলোচনা পর্বে আমন্ত্রিত বক্তারা বলেন, দেশের সবুজায়ন ও পরিবেশ রক্ষায় স্থানীয় সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, রোপিত চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে যাতে প্রতিটি গাছ সজীব ও বড় হয়ে ওঠে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ খোরশেদ আলম, আলহাজ এ কে এম মসিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক লায়ন এড. মো: সরোয়ার হোসাইন লাভলু, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হুসাইন, অধ্যাপক নুরুল গনি চৌধুরী এবং সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেক প্রমুখ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ১৩০টি সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিদের হাতে গাছের চারা এবং সনদপত্র তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় তিন শতাধিক সমাজকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman