নিকলীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ১১:২৯ অপরাহ্ণ / ৩৩৫
নিকলীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা
Spread the love

মোঃ হাবিব মিয়া  :

কিশোরগঞ্জ নিকলীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ অক্টোবর) ২০২২ বেলা ১১ টায় নিকলী জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে, এমসি এইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সার্বিক ব্যবস্থাপনায় নিকলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে,কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউডিএফ দুর্গা রানী সাহা, অনুষ্ঠানের এসময়ে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক লাইন ডাইরেক্টর (এম সি এইচ) ডাঃ মাহমুদুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এস.এম. খাইরুল আমিন, উপ-পরিচালক (এমসিএইচ) ডিজিএফপি ডা. মো: জাহাঙ্গীর আলম প্রধান,সহকারী পরিচালক ক্লিনিকেল কন্ট্রাসেপশন ডা:হোসনা বেগম, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মেডিকেল অফিসার সিসি ডা. হালিমা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন,আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সোহাগ মিয়া, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ,উপজেলা মৎস্য অফিসার ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,মোঃ জিলন মিয়া, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুর রহিম, রিপন আচার্য, নিকলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক দিলীপ কুমার সাহা, নিকলী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান রিপন,নিকলী প্রেসক্লাবের কোষাধ‍‍্যক্ষ সাংবাদিক মোঃ হাবিব মিয়া, কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার ৭ টি ইউনিয়নের সকল স্বাস্থ্যকর্মী,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ,মেম্বার, এনজিও কর্মীবৃন্দসহ আরও অনেকে। কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়।

Translate »