নিকলীতে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ১১:০৩ অপরাহ্ণ / ৩৪৬
নিকলীতে যুবকের মরদেহ উদ্ধার
Spread the love

মোঃ হাবিব মিয়া :

কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের একদিন পর ফার্মের পুকুরের পানি থেকে মাহিন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নিকলী থানায় পুলিশ। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জারইতলা ইউনিয়নের উত্তর জাল্লাবাদের গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ফার্মের পুকুর থেকে মরদেহ পাওয়া যায়। নিহত মাহিন নিকলী উপজেলা জারইতলা ইউনিয়নের উত্তর জাল্লাবাদ গ্রামের সদাগর আলীর ছেলে। তিনি একই গ্রামের আবু বক্কর ছিদিকীর ফিশারিতে কাজ করতেন। রোববার বিকাল তিনটার দিকে ফিশারি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান পাওয়া যায়নি, আজ সকালে মাহিনের মরদেহ ফিশারির পুকুরে ভেঁসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। এ ঘটনার খবর পেয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ এর নির্দেশনায় নিকলী থানার( তদন্ত) অফিসার আখতারুজ্জামান খানের নেতৃত্বে এসাই জুবায়ের কে নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে নিকলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনসুর আলী আরিফ জানায়, মাহিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Translate »