নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২২, ১০:২৭ পূর্বাহ্ণ / ৩১০
নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
Spread the love

নরসিংদীর রায়পুরায় দুটি যাত্রীবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া (৬৬) এবং চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৩৫)।

এদিকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চৌরাগুধা গ্রামের কামাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কালিকচ্ছ ইউনিয়নের সদস্য মো. সাইদুর রহমান। মেম্বার।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, নিহতদের মরদেহ এখনো ভৈরব হাইওয়ে থানায় আছে। পরিচয় শনাক্ত এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Translate »