দুই লাইটার জাহাজের সংঘর্ষ: ২ জনের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২২, ২:৫১ অপরাহ্ণ / ৩৪৩
দুই লাইটার জাহাজের সংঘর্ষ: ২ জনের মরদেহ উদ্ধার
Spread the love

চট্টগ্রাম: বঙ্গোপসাগরের বহির্নোঙরে আকিজ লজিস্টিক্সের একটি লাইটারেজ জাহাজের সঙ্গে এমভি সুলতান নামের  লাইটারেজের সংঘর্ষে এমভি সুলতান ডুবির ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ২ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

 

 

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমিন জানান, দুই জাহাজের সংঘর্ষে এমভি সুলতান নামের একটি লাইটারেজ জাহাজ বুধবার (১২ অক্টোবর) দুপুরে ডুবে যায়। পরে খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে জীবিত উদ্ধার করে। এসময় নিখোঁজ হন ৬ জন। শুক্রবার  সকালে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৪ জনকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

Translate »