জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ৬, ২০২৩, ১১:২৪ অপরাহ্ণ / ২৬৭
জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত
Spread the love

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের আদর্শের পতাকাবাহী সংগঠন “জিয়া মঞ্চ” চট্টগ্রাম উত্তর জেলার বর্ধিত সভা ৬ জুন ২০২৩ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
সংগঠনের ১নং যুগ্ম আহবায়ক হাজী মুহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল আহমদ, প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন কাদের, বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এড. শাহাদাত হোসেন, ডা. দেলোয়ার হোসেন নাছির, খোরশেদ আলম ফারুকী, মো. আজম খান, এজলাস মিয়া, কাজী মো. শহিদুল হোসেন, মোহাম্মদ সেকান্দর হোসেন, সীতাকুণ্ড উপজেলা জিয়া মঞ্চ আহবায়ক নিজাম উদ্দিন, সদস্য জসিম উদ্দিন জমাদার, আবদুস সালাম, আরশাদ মাহমুদ এরশাদ, জিতেন্দ্র নারায়ন দাশ, মনির হোশেন, শাহ ইমরান, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন ও দুর্নীতিতে জাতি আজ অতিষ্ঠ। অসহনীয় লোডশেডিং ও নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দূর্বিষহ করে তুলেছে। এর থেকে মুক্তির লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করছে তার সফল বাস্তবায়নে জিয়া মঞ্চ নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়। সভা থেকে আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌরসভা কমিটি গঠন; ১১ জুন চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগদান এবং সদস্য সচিব সাইফুল ইসলামের শোকসভা সফল করার নির্দেশ দেওয়া হয়।

Translate »