জালকুড়িতে “পাখা শাহ” মাজারের উদ্যোগে জশনে জুলুস


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২২, ১২:৪৬ অপরাহ্ণ / ৩৪৭
জালকুড়িতে “পাখা শাহ” মাজারের উদ্যোগে জশনে জুলুস
Spread the love

নাহিদ দেওয়ান :
সুলতানুল আউলিয়া হযরত মাওলানা হাফেজ সফিউদ্দিন পাখা শাহ (রঃ) মাজার শরিফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জের জালকুড়িতে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । রোববার সকালে মাজার প্রাঙ্গণ থেকে হাইস্কুল খেলার মাঠ হয়ে ঈদগাহ পর্যন্ত অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা ।

এতে নেতৃত্ব দেন সুলতানুল আউলিয়া হযরত মাওলানা হাফেজ সফিউদ্দিন পাখা শাহ (রঃ) মাজার শরিফের বর্তমান খাদেম মো. নুরু মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন শাহসুফী হযরত মাওলানা কাজী আব্দুস শহিদ পীর সাহেব বাইতুর মদিনা পাক দরকার শরীফ, আলহাজ্ব হাফিজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদরী, মুফতি হযরত মাওলানা আবু হানিফ প্রমুখ । পরে বেলা ১১ টায় মিলাদ ও দোয়া মোনাজাতের মাধ্যমে পালন করা হয় এবারের পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) ।

No description available.

Translate »

link slot tergacor