

মোঃ রাসেল মিয়া :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ইউনিয়ন ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ – (নারী- পুরুষ) সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ১৭/১১/ ২০২২ খ্রিঃ উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদপত্র ও অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার আব্দুল মান্নান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক সরকার৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা বাবুল আক্তার, ঘোরজান ইউপি চেয়ারম্যান মো: রমজান আলী ও সিরাজগঞ্জ মনিটরিং অফিসার মোঃ জসিয়ার রহমান ঘোরজান ইউনিয়নের দলনেতা হুমায়ন সহ আনসার ব্যাটালিয়ান সদস্য ও প্রশিক্ষণ প্রাপ্ত ভিডিপি সদস্যগণ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে ভিডিপির সদস্যদের জীবন গড়ার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য ও উপদেশ প্রদান করেন। পরে অতিথিবৃন্দ ৩ জন্য ভিডিপি সদস্যকে পুরস্কার দেন এবং ৬৪ জন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের সনদপত্র বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :