চেকের মামলায় আসামীর কারাদন্ড সংবিধান পরিপন্থী- হাইকোর্ট


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২২, ১১:২২ অপরাহ্ণ / ৩৯০
চেকের মামলায় আসামীর কারাদন্ড সংবিধান পরিপন্থী- হাইকোর্ট
Spread the love

চেক ডিজঅনারের মামলায় কোনো আসামীকে কারাগারে পাঠানো সংবিধান এর পরিপন্থী মর্মে পর্যবেক্ষণ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। মহামান্য আদালত বলেন, কোনো ব্যক্তিকে তাহার ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা সংবিধান এর পরিপন্থী।

হাইকোর্ট বিভাগের রায়

হস্তান্তরযোগ্য দলিল আইনের চেক ডিজঅনার এর কয়েকটি মামলা নিষ্পত্তি করে ২৮ আগস্ট ২০২২ ইং তারিখ রোজ রোববার মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ আশরাফুল কামাল মহোদয়ের একক বেঞ্চ এই রায় প্রদান করেন।

মহামান্য হাইকোর্ট রায় এর পর্যবেক্ষণে আরো বলেন যে, চেক ডিজঅনার মামলায় কোনো আসামীকে জেলে পাঠানো বা জেলে রাখা বাংলাদেশ সংবিধান এর অনুচ্ছেদ ৩২ এর পরিপন্থী হয় এবং ইন্টারন্যাশনাল কুভেন্যান্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এর ১১ অনুচ্ছেদ এর পরিপন্থী হয়।

বাংলাদেশ এর স্বাক্ষরকারী দেশ হিসেবে চেক ডিজঅনার মামলায় কোনো আসামীকে কারাগারে পাঠাতে পারেন না।

মহামান্য আদালত উন্নত বিশ্বের উদাহরণ দিয়ে বলেছেন, ফ্রান্স, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে চেক ডিজঅনার মামলায় আসামীকে কারাগারে পাঠানোর বিধান নাই।

এই সব দেশে চেক ডিজঅনার এর মামলা গুলোকে দেওয়ানী প্রকৃতির মামলা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

বাংলাদেশ হস্তান্তরযোগ্য দলিল আইনে ১৯৯৪ সালে দন্ডবিধি সংযোজন এর মাধ্যমে আধা ফৌজদারি হিসেবে পরিণত করা হয়েছেন।

মহামান্য আদালত রায়ের পর্যবেক্ষণে আরো বলেন, কনট্রাকচুয়াল অব নেগোসিয়েশন বা চুক্তিগত দ্বায় দায়িত্ব পূরণের ব্যর্থতার কারনে কোনো ব্যক্তিকে জেলে আটক রাখা যাবেনা।

চুক্তিগত দ্বায় দায়িত্ব পূরণের ব্যর্থতার জন্য যদি জেলে পাঠানো হয় তবে অচিরেই বাংলাদেশ এর বেশির ভাগ মানুষ জেলে চলে যাবেন এইটা কারো কাম্য নয়।

জাতীয় সংসদকে পরামর্শ

মহামান্য আদালত হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারাটি সংশোধন করে চেক ডিজঅনার মামলায় জাতীয় সংসদকে আসামী কারাগারে পাঠানোর বিধান বাতিল করার জন্য পরামর্শ দিয়েছেন।

মহামান্য আদালত আরো মনে করেন, হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারাটি দ্রুত সংশোধন করে আসামী জেলে পাঠানোর বিধান বাতিল করা আবশ্যক হয়।

মহামান্য আদালত প্রত্যাশা ব্যক্ত করে বলেন যে, বাংলাদেশের জাতীয় সংসদ অতি দ্রুত হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারাটি সংশোধন করবেন বলে আমাদের প্রত্যাশা।

হাইকোর্ট বিভাগের নির্দেশনা

মহামান্য আদালত ইহা ছাড়াও হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারা সংশোধন না করা পর্যন্ত চেক ডিজঅনার এর মামলা সমুহ নিষ্পত্তি করার জন্য একটি গাইড লাইন করে দিয়েছেন মহামান্য আদালত।

মহামান্য আদালত বলেন, দেশের মহান জাতীয় সংসদ যত দিন পর্যন্ত ১৩৮ ধারার সংশোধন না করবেন বা সংশোধনী আনা না হয়,

তত দিন পর্যন্ত হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ধারার অধীন চেক ডিজঅনার এর মামলা সমুহ আপোষযোগ্য হবেন

এবং চেক ডিজঅনার এর মামলা সমুহ বিচারের এখতিয়ার সম্পন্ন দেশের সব বিজ্ঞ বিচারিক আদালতে কারাদন্ডের পরিবর্তে তিন গুণ পর্যন্ত জরিমানা দিতে পারবেন।

মহামান্য আদালত উক্ত রায়ের অনুলিপি দেশের সব অধঃস্থন বিজ্ঞ আদালতে এবং আইন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

mahjong

spaceman

nona88

nona88

nona88

nona88