

লেবানন থেকে যাত্রা করে সিরিয়ার উপকূলে ডুবে গেছে একটি অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকা। এ ঘটনায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন।
কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাসিরিয়ার সরকারের বরাত দিয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিজেদের উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৪ নিহতের কথা জানায়। জীবিত উদ্ধার ২০ অভিবাসী ও শরণার্থীকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
আপনার মতামত লিখুন :