সীতাকুণ্ডে জামায়াতের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারি ২, ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ / ৫৩৫
সীতাকুণ্ডে জামায়াতের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
Spread the love

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

তীব্র শীতে কাঁপছে সারাদেশ। অসহায় শীতার্ত মানুষদের কষ্ট লাঘবে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড থানার উদ্যোগে থানার কার্যালয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা আমীর মাওলানা মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সীতাকুণ্ড থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, থানা সমাজসেবা বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট আশ্রাফুর রহমান, ৬নং ইউনিয়ন আমীর মাওলানা লোকমান কাদেরী, এবং সীতাকুণ্ড পৌর জামায়াতের সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল।

শীতবস্ত্র বিতরণকালে মাওলানা মিজানুর রহমান বলেন, “তীব্র শীতে দেশের অসহায় মানুষ নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। জামায়াতে ইসলামী সবসময়ই মানুষের পাশে থেকেছে এবং থাকবে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব। ইসলামের নির্দেশ মেনেই আমরা দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত আছি। সমাজের বৃত্তবানদেরও উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে আসছে। আগামীতে আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সচেষ্ট থাকব।”

বিশেষ অতিথি কুতুবউদ্দিন শিবলী বলেন, “জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি মানবিক মূল্যবোধের আদর্শিক প্রতীক। আমরা মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। এমন উদ্যোগ শুধু শীতবস্ত্র বিতরণে সীমাবদ্ধ নয়; এটি মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রতিফলন।”

অ্যাডভোকেট আশ্রাফুর রহমান বলেন, “দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। সমাজসেবা কর্মসূচির মাধ্যমে জামায়াত বরাবরই এই দায়িত্ব পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, একদিন ইনসাফের আলোয় ভরপুর একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে।”

৬নং ইউনিয়ন আমীর মাওলানা লোকমান কাদেরী বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান উদ্দেশ্য। সমাজের সকল স্তরের মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে, তাহলে অসহায় মানুষদের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

অনুষ্ঠানে সীতাকুণ্ড পৌর জামায়াতের সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল বলেন, “জামায়াতে ইসলামী সবসময় মানবতার সেবায় নিয়োজিত। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই একটি অংশ। আমরা আশা করি, সমাজের অন্যান্য সংগঠনও এ ধরনের উদ্যোগ নেবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড শহর শাখার সভাপতি মু. সাকিব, বিভিন্ন ইউনিয়ন ও থানা জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা শীতবস্ত্র বিতরণের সময় বলেন, “শীতার্ত মানুষের সেবায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দারিদ্র্যপীড়িত মানুষের জন্য জামায়াতে ইসলামী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবতার কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে অসহায় মানুষের কষ্ট লাঘব এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

 

Translate »