

সীতাকুণ্ড উপজেলার শিবপুর হোসাইন-জোহরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন হেফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান গত ২০ ডিসেম্বর শিবপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জামালিয়া দরবার শরীফের শাহজাদা পীরে কামেল আলহাজ্ব মাওলানা ক্বাজী এম এন মোস্তফা কামাল হাফেজদের পাগড়ী পরিয়ে দেন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সচিব জসিম উদ্দিন মাহমুদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা বখতেয়ার উদ্দিন চৌধুরী, ইমাম হাফেজ মাওলানা শাহনেওয়াজ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকার আবু এবং আরও অনেক গুণীজন।
অনুষ্ঠানে অতিথিরা ৬ জন কোরআন হেফজ সম্পন্নকারী হাফেজদের পাগড়ী প্রদান ছাড়াও নগদ অর্থ, কোরআন শরীফ ও উপহার সামগ্রী তুলে দেন। মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষক ও ছাত্ররা প্রতিষ্ঠাতা বখতেয়ার উদ্দিন চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা কোরআনের সেবায় মাদ্রাসার ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :