

জাহিদ শিকদার,বরিশাল ব্যুরোঃ
পটুয়াখালীর বাউফলে গত সোমবার ( ৩’রা-অক্টোবর) বিকেলে কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ অবশেষে মৃত নারীর পরিচয় মিলেছে এবং স্বামীর হাতে খুন বলে অভিযোগ উঠেছে।
মৃত্যু নারী সিমা বেগম (৪০), বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহির দাসপাড়া গ্রামের বাসিন্দা জালাল মাতুব্বর ছেলে রাসেল মাতুব্বর এর স্ত্রী, বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
মৃত সিমার মা রিনা বেগম ও খালু আব্দুল কাদের জানান, গত দুই বছরের বেশি দিন হয় সিমার সঙ্গে রাসেলের বিবাহ হয়েছে। আমাদের নিজ জেলা নোয়াখালী দীর্ঘদিন ঢাকার দক্ষিন মুসুন্দী (২১৮) লালমোহন সাইষ্ঠি থাকি। বিবাহের পর থেকেই সীমাকে বিভিন্ন জ্বালা যন্ত্রণা নির্যাতন করে আসছিল। পরে জানাগেছে রাসেল এর আগে আরও দুইটা বিবাহ করেছে। সে জন্য গ্রামের বাড়ি বাউফলে সীমাকে নিয়ে আসতে পারেনি।পরে কিছুদিন না যেতেই আবার জানতে পারি রাসেল আরেকটা বিবাহ করেছে। এদিকে সীমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে গত রোববার ফোন করে নিয়ে বাউফলে নিয়ে আসে স্বামী রাসেল। হঠাৎ সোমবার দিন রাত ১২ টার দিকে বাউফল থানা থেকে পুলিশ সীমার মৃত্যুর খবর জানালেন। ঢাকা থেকে থানায় এসে সীমার লাশ দেখে শনাক্ত করতে পেরেছি। আমরা আমাদের মেয়েকে খুনের বিচার চাই বলে জানান সীমার মা ও স্বজনরা।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আল-মামুন বলেন, লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত সীমার স্বজনরা থানায় আছেন এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :