পটুয়াখালীতে সাংবাদিক সঞ্জয় দাস লিটুর উপর সন্ত্রাসী হামলা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ / ৩৬৮
পটুয়াখালীতে সাংবাদিক সঞ্জয় দাস লিটুর উপর সন্ত্রাসী হামলা
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ
পটুয়াখালীর সিনিয়র সাংবাদিক সঞ্জয় দাস লিটুর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে পটুয়াখালী ব্রিজের উত্তরপাড়ে একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সঞ্জয় দাস লিটু বিডি নিউজ ২৪,বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, সাংবাদিক লিটু বিডি নিউজ ২৪ এর ঢাকার একটি কর্মসূচী শেষে বিকেলে মেঘনা পরিবহনের বাসে পটুয়াখালী রওয়ানা করে। এসময় একজন সন্ত্রাসী তাকে নজরে রাখে এবং পটুয়াখালীর কাছাকাছি পৌঁছালে তার উপর হামলা করে পালিয়ে যায়। পরবর্তীতে বিডি নিউজ ২৪ এর বরগুনা জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাংবাদিক কামাল হোসেন বলেন, ‘মেঘনা পরিবহন বাসটি পটুয়াখালী পৌঁছালে হঠাৎ করে অজ্ঞাত একজন সন্ত্রাসী সাংবাদিক লিটুর উপর হামলা করে। এসময় লিটু গুরুতর আহত হয়। হামলার সময় ঐ সন্ত্রাসী নিজেকে পটুয়াখালী শীর্ষ ৫ জন সন্ত্রাসীর মধ্যে নিজেকে শ্রেষ্ঠ একজন বলেও দাবী করেন।
এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছেন পটুয়াখালী জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। তারা অতিদ্রুত এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুজ্জামান সংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে আহত সাংবাদিকের খোঁজ খবর নিয়েছি। এবং আমি ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম স্যার সহ পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে তার কথা শুনেছি। পুলিশ সুপার স্যার এ বিষয়ে অবগত আছেন। হামলাকারীরা কেউ রেহাই পাবে না, দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

Translate »