যশোরের সাবেক এক নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ / ৩০৭
যশোরের সাবেক এক নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার
Spread the love

 

স্টাফ রিপোর্টার : যশোর-বেনাপোল সড়কের লাউজানি এলাকার একটি ধানখেত থেকে শাহনাজ বেগম (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় অজ্ঞাত হিসেবে তার উদ্ধার করা হয়। পরে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
নিহত শাহনাজ বেগম শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান এলাকার সাবেক ইউপি সদস্য। তিনি ওই এলাকার আজিজুর রহমানের স্ত্রী এবং শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান রাজের মাতা।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরনে জাফরানি রঙের পাজামা ও হালকা বেগুনি রঙ্গের জামা এবং মরদেহের পাশে দুটি পানির বোতল পড়ে ছিল।
ওসি আরো জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই নিহতের ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার পরিচয় সনাক্ত করেছে। ওই নারীর শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এখনো তার মৃত্যুর কারণ জানা যায়নি এবং এ ঘটনায় কোন মামলাও হয়নি।

Translate »