উখিয়ায় ট্রাকচাপায় নিহত ৪


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২২, ৫:০১ অপরাহ্ণ / ৩১৮
উখিয়ায় ট্রাকচাপায় নিহত ৪
Spread the love

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) এবং রামু উপজেলার ফতেকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিধু ধর (৪০)। নিহত আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, টেকনাফমুখী একটি ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Translate »