

গত আঠারো নভেম্বর গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট গোয়াইনঘাট উপজেলা শাখার অভিষেক সম্পন্ন হয়েছে।বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি পংকজ দাসের সভাপতিত্বে উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অপু চক্রবর্তী,সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়ক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও ডৌবারী ইউনিয়ন যুবলীগ শ্রী সুভাষ দাস,ইঞ্জিনিয়ার শ্রী সবুজ বিশ্বাস,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সিলেট জেলা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী জয়ন্ত রুপম গোস্বামী,বাংলাদেশ আওয়ামী লীগ,দক্ষিণ সুরমা,সিলেট ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট যুগ্ন সাধারণ সম্পাদক, সিলেট জেলা। আরও উপস্থিত ছিলেন মিশু দাস, সাংগঠনিক সম্পাদক গোয়াইনঘাট উপজেলা,প্রবীর রঞ্জন গোস্বামী সহ সাংগঠনিক সম্পাদক গোয়াইনঘাট উপজেলা,এডভোকেট সুহাস রঞ্জন বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক গোয়াইনঘাটউপজেলা।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা কমিটির কোষাধ্যক্ষ শ্যামল দেব নাথ সহকারী প্রচার সম্পাদক ঝলক দেব নাথ। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সিলেট জেলা শাখার সহকারী সাংগঠনিক সম্পাদক কালাচাঁন কর্মকার (কালা) প্রচার সম্পাদক শ্রী বিশ্বজিৎ গোস্বামী সাহিত্য বিষয়ক সম্পাদক পিকাশ চাষা ও সুবল বিশ্বাস প্রমুখ।
আপনার মতামত লিখুন :