সীতাকুন্ড আইনজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত


প্রকাশের সময় : মে ১২, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ / ২৩৬
সীতাকুন্ড আইনজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
Spread the love

সীতাকুন্ড আইনজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ আবুল হাসান শাহাবুদ্দিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মিজান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী। বিগত বছরের আয়-ব্যয় হিসাব উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খালেদ শাহনেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু হায়দার নাসির, অ্যাডভোকেট মহিউদ্দিন হাশেমী, অ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানের সুনির্দিষ্ট এজেন্ডাগুলোর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, সহকারী মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ আইনুল কামাল, অ্যাডভোকেট আশরাফুর রহমান, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট আতিকুল মান্নান জামশেদ , সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিনা আক্তার।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাডভোকেট আনোয়ারুজ্জামান সাজ্জাদ ও অ্যাডভোকেট কাজী সাহেদ চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী আজাদ, অ্যাডভোকেট অন্ত দাস, অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, অ্যাডভোকেট মোঃ মোশারফ হোসেন, অ্যাডভোকেট অমল দাস, অ্যাডভোকেট রিমু সহ প্রায় শতাধিক আইনজীবী ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

Translate »

link slot tergacor