সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ / ৫৬৯
সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু
Spread the love

 

আসন্ন সীতাকুণ্ড সমিতি, চট্টগ্রাম-এর নির্বাচন ২০২৬ উপলক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট আইনজীবী, সংগঠক ও সমাজসেবক অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।

১লা এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় সীতাকুণ্ড সমিতি, চট্টগ্রাম-এর কার্যালয় ও নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার শহীদুল্লাহ মানিক, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবু হায়দার নাসির এবং অ্যাডভোকেট আইনুল কামালের হাতে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় সীতাকুণ্ড সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা পুরো পরিবেশকে উৎসবমুখর ও প্রাণবন্ত করে তোলে।

অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য এবং দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও সংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে আইন সম্পাদক ও বিশেষ প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই প্রার্থিতা কোনো ব্যক্তিগত অর্জনের জন্য নয়, বরং এটি একটি দায়িত্ব, বিশ্বাস এবং সীতাকুণ্ডের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। তিনি একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও উন্নয়নমুখী সমিতি গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

তিনি সমিতির সদস্য, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও আত্মীয়-স্বজনসহ সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেন এবং ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, তার দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অভিজ্ঞতা সীতাকুণ্ড সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman