সীতাকুণ্ডে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সংসদ সদস্য এস এম আল মামুন এর মত বিনিময়


প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ / ২৮৬
সীতাকুণ্ডে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সংসদ সদস্য এস এম আল মামুন এর মত বিনিময়
Spread the love

২৫ দফা দাবি নামা পেশ

সীতাকুণ্ডের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে আলহাজ্ব এস এম আল মামুন এম.পি’র মত বিনিময়সভা অনুষ্ঠিত।
আলহাজ্ব এস এম আল মামুন এম.পি বলেছেন স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে সীতাকুণ্ডের কাংখিত উন্নয়ন কর হবে। তিনি আরো বলেন, দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত করা মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ৯০ শতাংশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্ভরশীল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত না করে ফৌজদারহাট ডিসি পার্ক হতে মীরসরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোন পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক চার লেনে অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশ (বড় দারগাহাট হতে সিটি গেইট পর্যন্ত) এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার আপনাদের দাবি আমি সরকারের উচ্চ মহলে জানাবো।
গত কাল ১০ মার্চ রোববার চট্টগ্রাম নগরীর খুলশী ক্লাব লিমিটেড এ সীতাকু-ের বিভিন্ন শ্রেণী পেশা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি মো. গিয়াস উদ্দিন এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন। মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. মো. ফসিউল আলম, সাবেক উপাচার্য, ফেনী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. সোলায়মান, উপাচার্য, ইউএসটিসি, চট্টগ্রাম, বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহম্মদ, সাবেক পরিচালক, বাংলাদেশ রেলওয়ে, প্রফেসর এ কে এম তফজল হক, ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন, চেয়ারম্যান, এইচ আর এম বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মো. আরিফুর রহমান, প্রধান নির্বাহী, ইপসা, ড. মো. ওমর ফারুক রাসেল, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাসান ফেরদৌস, ডেপুটি নিউজ এডিটর, একুশে টেলিভিশন, হাসান আকবর, চীফ রির্পোটার, দৈনিক আজাদী, মুহাম্মদ আবুল হাসনাত, সিনিয়র রির্পোটার, এটিএন বাংলা, পলাশ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন, নাছির উদ্দিন মানিক, সভাপতি, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম, আবেদীন আল মামুন, সাধারণ স্পাদক, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম, এড. ভবতোষ নাথ, সাবেক সভাপতি, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদ, এড. আতিকুল মান্নান জামশেদ, সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতি, মোরশেদ চৌধুরী, পরিচালক, ইপসা প্রমুখ।
প্রতিনিধিবৃন্দ সীতাকুণ্ডবাসী প্রাণের দাবি ২৫ দফা দাবি নামা সম্বলিত স্মারকলিপি আলহাজ্ব এস এম আল মামুন এম.পি কে প্রদান করেন।
২৫ দফার প্রধান প্রধান দাবী সমূহঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত না করে ফৌজদারহাট ডিসি পার্ক হতে মীরসরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোন পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক চার লেনে অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশ (বড় দারগাহাট হতে সিটি গেইট পর্যন্ত) এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, সীতাকুণ্ডে সকল কলকারকানায় ৫০% স্থানীয় কোটা চাই, শিল্পায়নের নামে সীতাকুণ্ডবাসীর বসতবাড়ি, ফসলী জমি জবর দখল হবে না, মাদক ও সন্ত্রাস মুক্ত সীতাকুণ্ড চাই, যানজট মুক্ত নিরাপদ সড়ক ও পর্যাপ্ত গণপরিবহণ চাই, সীতাকুণ্ডে পর্যটন স্পটসমূহ সরকারী স্বীকৃতি চাই এবং সীতাকুণ্ডের কাংখিত উন্নয়ন করতে হবে।

Translate »