

কাইয়ুম চৌধুরী:
সীতাকুণ্ড উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আজ সীতাকুণ্ডে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ বিকাল ৩টায় সীতাকুণ্ড উত্তর বাজারে আনন্দ মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন। সমাবেশে নবগঠিত উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে কাজী মোঃ সালাউদ্দিন নবনির্বাচিত দুইটি কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা জানান।
সীতাকুণ্ড উপজেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মো. সেলিম উদ্দিন। সিনিয়র সহ-সভাপতি ইরফানুল হাসান রকি, সহ-সভাপতি মো. সালাউদ্দিন টিটু, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সালাউদ্দিন সিকদার।
অপরদিকে সীতাকুণ্ড পৌর যুবদলের নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মো. আকবর হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দিন রাজু। সাধারণ সম্পাদক মহিদুল আলম আবির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ আলম বাবুল ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ সালাউদ্দিন বলেন, যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা একটি সংগ্রামী সংগঠন। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে দেশ ও জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের রাজনীতি বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখার নির্দেশনা দেন।
সমাবেশ শেষে আনন্দ মিছিলটি সীতাকুণ্ড উত্তর বাজার থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী সীতাকুণ্ড উপজেলা যুবদল ও সীতাকুণ্ড পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই ঘোষণাকে ঘিরে সীতাকুণ্ডের যুবরাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে নেতাকর্মীরা মন্তব্য করেন।
আয়োজকরা জানান, আগামীর আন্দোলন-সংগ্রামে সীতাকুণ্ডের যুবদল আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :