

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ও দুজন।
সোমবার (১০ অক্টোবর) সকালে হাটিকুমরুল-পাবনা সড়কের সরিষাকোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সিরাজগঞ্জ জেলা সদরের গজারিয়া গ্রামের আজিজুল হক মোল্লার ছেলে আসাদুজ্জামান মোল্লা। তিনি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।
হাইওয়ে থানা পুলিশ জানায়, সোমবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের শিপুর শরিষাকোল এলাকায় শাহজাদপুরহামী একটি সিএনজির সঙ্গে পাবনা থেকে আসা অপর একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন গুরুত্বর আহত হন। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, সোমবার সকালে এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :