সম্পত্তির বিরোধে বাবাকে হত্যা করল মেয়ে!


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ণ / ৩৪৪
সম্পত্তির বিরোধে বাবাকে হত্যা করল মেয়ে!
Spread the love

কুমিল্লার নাঙ্গলকোটে দুই শতক জায়গা নিয়ে বিরোধের জেরে আবুল কাশেম (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে জেসমিন আক্তারের (৩০) বিরুদ্ধে। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জেসমিন কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনমাস আগে তার বিয়ে হয়েছে। বুধবার তার স্বামী পেয়ার আহমেদ ও তার মা বাজার করতে যায়। এসময় বৃদ্ধ বাবা আবুল কাশেম ও জেসমিন বাড়িতে ছিলেন। সন্ধ্যায় বাজার করে ফিরে তার মা ও স্বামী দেখেন খাটের উপর কাশেমের মরদেহ পড়ে আছে। পাশেই একটি রক্তাক্ত কুড়াল পড়ে ছিল। এসময় জেসমিন ঘরে ছিলেন না। তার মা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। জেসমিনও বাড়ির পাশ থেকে বেরিয়ে আসেন। ধারণা করা হচ্ছে জেসমিনই তার বাবাকে মেরেছে।

স্থানীয় ইউপি মেম্বার জিয়াউল হক জানান, জেসমিনরা তিন বোন, ভাই নেই। এক বোনের কাছে কাশেম দুই শতক জমি বিক্রি করেছেন। এরপর থেকেই ঝামেলা চলে আসছিল। আজ বিকেলে সেগুলো নিয়ে তর্কাতর্কি হয়েছে। শুনেছি তর্কাতর্কির এক পর্যায়ে জেসমিন কাঠুরিয়া স্বামী পেয়ার আহমেদের কুড়াল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, জেসমিনকে দেখেই মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তার প্রতিবেশীরা বলছেন এই হত্যাকাণ্ড সেই ঘটিয়েছে। তবে কেন বা আসলেই সে করেছে কিনা তা পরে জানাতে পারব। জেসমিন আমাদের হেফাজতে আছে।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

mahjong

spaceman

nona88

nona88

nona88

nona88