শ্রীলঙ্কায় আন্তর্জাতিক প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি এডভোকেট মইনুল চৌধুরী রনি


প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ / ৯৩৮
শ্রীলঙ্কায় আন্তর্জাতিক প্রশিক্ষণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি এডভোকেট মইনুল চৌধুরী রনি
Spread the love

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) এডভোকেট এ.এন.এম. মইনুল চৌধুরী (রনি) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের গ্লোবাল মেরিটাইম ক্রাইম প্রোগ্রামের (GMCP) আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছেন। আগামী ১৯ থেকে ২১ মার্চ ২০২৫ পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বো ও ত্রিনকোমালিতে অনুষ্ঠিতব্য “দক্ষিণ এশিয়ায় অবৈধ মাছ ধরার বিরুদ্ধে আঞ্চলিক ট্যাবলেটপ অনুশীলন”-এ তিনি অংশ নেবেন।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (UNODC)-এর গ্লোবাল মেরিটাইম ক্রাইম প্রোগ্রাম (GMCP) দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অবৈধ মাছ ধরা রোধ, সামুদ্রিক অপরাধ দমন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মেরিটাইম আইন প্রয়োগকারী সংস্থা, মৎস্য নিয়ন্ত্রক সংস্থা এবং প্রসিকিউটরিয়াল কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে সমুদ্রসীমায় অবৈধ মাছ ধরা ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আন্তঃসংস্থার সমন্বয় বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির উপায় খুঁজে বের করা হবে। এছাড়াও, এটি আন্তর্জাতিক পর্যায়ে আইনগত সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য UNODC GMCP রাউন্ডট্রিপ ফ্লাইট, বিমানবন্দর স্থানান্তর, আবাসন ও খাবারসহ যাবতীয় লজিস্টিক সহায়তা প্রদান করবে।

এডভোকেট মইনুল চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মোঃ নজরুল আলম চৌধুরী ও খালেদা বেগমের তৃতীয় সন্তান। তার স্ত্রী এডভোকেট সাবিহা আলম চৌধুরীও একজন পেশাদার আইনজীবী।

দক্ষ আইনজীবী হিসেবে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত আছেন এবং রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অভিজ্ঞতা ও কর্মদক্ষতা তাকে এই আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যোগ্য করে তুলেছে।

বাংলাদেশ থেকে একজন দক্ষ আইনজীবীর এই আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক অপরাধ দমন ও আইন প্রয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। প্রশিক্ষণ শেষে এডভোকেট মইনুল চৌধুরীর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের আইন প্রয়োগ ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman