

নিজেস্ব প্রতিবেদক,গাজীপুর
গাজীপুরে ৮৪ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর এবং গাছপালা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার(২৪ জুলাই) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ীচালা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নূর মোহাম্মদের ছেলে ফজলুর রহমান এ বিষয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে নূর মোহাম্মদ বাড়ির পাশে নিজস্ব গাছে কাঁঠাল পাড়তে যান। এ সময় হঠাৎ তার ভাই নুরুজ্জামান বুদ্দা, ভাতিজা জহিরুল ইসলাম,ওমর আলী এবং জমির হোসেনের ছেলে সুমন মিয়া ওই বৃদ্ধকে কাঁঠাল পাড়তে বাঁধা দেয়। প্রতিবাদ করলে অভিযুক্তরা ওই বৃদ্ধকে মারধর শুরু করে। পরে বৃদ্ধার ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ উঠে, বিদ্যুৎ বিল এবং গ্যাস বিল দেয়ার জন্য থাকা আশি হাজার টাকা তারা ছিনতাইও করে তারা। এসময় অভিযুক্তরা হুংকার দিয়ে ২৫,৩০ টি ফলজ ও বনজ চারা ভাঙচুর ও উপড়ে ফেলে। এ বিষয়ে শ্রীপুর থানার (উপ-পরিদর্শক) এস আই সাজেদুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে
আপনার মতামত লিখুন :