

মমিনুল হক রুবেল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম গ্রামে রাতের আঁধারে গ্রামের কৃষক মন মিয়ার ৩৮ শতাংশ জমিতে বেড়ে ওঠা লাউগাছের বাগান কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। এই ঘটনায় গতকাল শনিবার(২২/১০) কৃষক মন বাদী হয়ে একই গ্রামের খোকন মিয়ারর ছেলে আল-আমিন প্রধান আসামী করে তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, শ্যামগ্রাম দাল্লা পাড়ার মৃত শাহজাহান মিয়ার ছেলে কৃষক মন মিয়া তার পত্তনী ৩৮ শতক জমিতে ২ মাস আগে লাউগাছের বীজ বপন করেন। সবগুলোগাছেই লাউ এসেছে। পূর্বশত্রুতার জের ধরে শুত্রুবার রাতে লাউবাগানে প্রবেশ করে লাউগাছ বাগানের সবগুলো লাউগাছ কেটে ফেলে তারা। এতে তার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
কৃষক মন মিয়া বলেন, ছোটবেলা থেকে দরিদ্রতার মাঝে বড় হয়েছি। সংসারে ছেলে-মেয়েদের মুখে দু’বেলা খাবার জোগাতে অন্যের জমি ইজারা নিয়ে ধারদেনা করে লক্ষাধিক টাকা খরচ করে চাষাবাদ করেছি। আজ সেটিও তাদের সহ্য হলো না। গাছে লাউ এসেছে। এতে আমি প্রায় ৫ লক্ষাধিক টাকা আয় করতে পারতাম। আমার সব আশাই আজ ভেস্তে গেল। ভেবেছিলাম লাউ বিক্রি করে একটু স্বাবলম্বী হব। তাও হলো না। থানায় অভিযোগ দিয়েছি
স্থানীয় হাফেজ শিহাব উদ্দিন বলেন, একজনের সঙ্গে আরেকজনের শত্রুতা থাকতেই পারে, তবে ফসলের সঙ্গে কেন? তার ফসল কেটে ফেলা ঠিক হয়নি। যে তার ফসল কেটে ফেলেছে তারা মন মিয়ার পেটে লাথি মেরেছে। ফসল কাটার বিচার হওয়া দরকার।
শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুজ্জামান খান মাসুম বলেন, আমি লাউক্ষেতটি পরিদর্শন করেছি। এটি একটি নিন্দনীয় কাজ। উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, কৃষক মন মিয়া অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :