রোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে কুপিয়ে খুন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ / ৩০৫
রোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে কুপিয়ে খুন
Spread the love

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝি (নেতা) জাফর আলমকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ৮ আমর্ড পুলিশের অতিরিক্ত সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে বালুখালী ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ১৮ নম্বর ক্যাম্পে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। পরে ক্যাম্পের সাবেক মাঝি জাফরকে কুপিয়ে খুন করে পালিয়ে যান তারা।

সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ জানান, মঙ্গলবার রাতে আহত জাফরকে প্রথমে কুতুপালং এম এস এফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করছে এপিবিএন।

Translate »