“রক্তদান লোক দেখানোর জন্য নয়, এটি জান্নাতের পথ” — বর্ষপূর্তিতে অ্যাডভোকেট সরোয়ার লাভলু


প্রকাশের সময় : মে ১৭, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ / ৫৪৭
“রক্তদান লোক দেখানোর জন্য নয়, এটি জান্নাতের পথ” — বর্ষপূর্তিতে অ্যাডভোকেট সরোয়ার লাভলু
Spread the love

মোহাম্মদ নাজিমুদজ্জামান রাশেদ

সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ মে ২০২৪, শুক্রবার, সীতাকুণ্ডের শিবপুরস্থ বৃদ্ধাশ্রম ও এতিমখানায় এক হৃদয়ছোঁয়া মানবিক আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মোঃ রেহান উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন দিশারীয়ান মোঃ ইকবাল হোসেন ইমন।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর ও দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশ-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা।

সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু বলেন, “আমরা অনেক ধরণের দান করে থাকি যেগুলো চোখে দেখা যায় এবং মাঝে মাঝে তা লোক দেখানোর উদ্দেশ্যেও হয়ে থাকে। কিন্তু রক্তদান এমন এক মহৎ কাজ, যেখানে কোনো অহংকার বা লোক দেখানোর সুযোগ নেই—এটি নিখাদ মানবতা। একজন মানুষ যখন স্বেচ্ছায় তার রক্ত দিয়ে অপর একজনের জীবন বাঁচায়, তখন আল্লাহ তাআলা সেই মহান কাজে সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতুল ফেরদৌস দান করতে পারেন।”

অপর সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা বলেন, “সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা যে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং পাশে থাকার অঙ্গীকার করছি।”

অনুষ্ঠানে এতিম শিশুদের মাঝে খাবার ও উপহারসামগ্রী বিতরণ, মধ্যাহ্নভোজ ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা যুবদল নেতা মোঃ মহিদুল আলম আবির, মোঃ হান্নান জুলহাস, ‘স্বপ্ন ও আগামীর’ সভাপতি মোঃ বখতিয়ার হোসেন, ‘স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি’র পরিচালক মোঃ সোহেল, বৃদ্ধাশ্রমের পরিচালক “পাগলের বন্ধু” মোঃ আবু তাহেরসহ বিভিন্ন মানবিক সংগঠনের সদস্যবৃন্দ।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের অ্যাডমিন ওমর ফারুক, সাহেদুল ইসলাম ও শাহ আরমান আরাফাত।

সমাপনী বক্তব্য রাখেন সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যাডমিন লায়ন মোঃ নূর খান।

এই আয়োজনটি মানবিকতা, সংবেদনশীলতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে সবার মনে স্থান করে নেয়।

Translate »

link slot tergacor