যশোর এম এম কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালিত


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ৮:২৬ অপরাহ্ণ / ৩৩০
যশোর এম এম কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালিত
Spread the love

স্টাফ রিপোর্টার : যশোর সরকারি এম এম কলেজ এর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সরকারি এম এম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তহিদুর রহমান তহিদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।গত ৯ অক্টোবর  রাতে যশোর সরকারি এম এম কলেজ এর শহীদ আসাদ ছাত্রাবাসে মাদক সেবনে বাধা দেওয়ার জের ধরে যশোর সরকারি এম এম কলেজে শাখা ও সাধারণ সম্পাদক তহিদুর রহমান তহিদ এর নেতৃত্বে বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়৷ এ ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়ে  যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করে।যশোর সরকারি এম এম কলেজের শহিদ মিনার, রোভার স্কাউট অফিস ও ছাত্রী হোস্টেলের সামনে ছাত্রলীগ নামধারী  বহিরাগতরা এসে প্রায়ই মাদকসেবন ও আড্ডা দেয়। সাধারণ শিক্ষার্থীদের বাধা প্রদান এর জের ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার  করে।

Translate »