যশোরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ থানায় অভিযোগ


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ / ৩৩৮
যশোরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ থানায় অভিযোগ
Spread the love

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধুই ধর্ষণ নয়, ওই শিক্ষার্থী আজ একটি পুত্র সন্তান প্রসব করেছেন । অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন হামিদপুর মধ্যপাড়ার অমেদ আলীর ছেলে । তিনি হামিদপুর ফুটবল একাডেমির কেয়ারটেকার হিসেবে কর্মরত ও ৬ নং ওয়ার্ড মেম্বার আকরাম হোসেনের মেঝে ভাই। রোববার দুপুর থেকে গাঁ ঢাকা দিয়েছেন জাহাঙ্গীর। এছাড়া সন্তান প্রসবের পর মেম্বর আকরাম ওই মেয়ের বাবা-মাকে ডেকে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন । রাজী না হলে পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দেন । বাধ্য হয়ে রোববার রাতে দুই ভাইয়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর বাবা। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগীর পিতা অভিযোগে উল্লেখ করেন, গত মে মাসে তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারেন মেয়ে গর্ভবতী। এরপর মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, জাহাঙ্গীর হোসেন বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ বিষয় কাউকে জানালে পরিবারসহ হত্যার হুমকি দেয় জাহাঙ্গীর। বাধ্য হয়ে ওই মেয়ে বিষয়টি গোপন রাখে। পরে এ বিষয়ে মেয়ের বাবা জাহাঙ্গীরের ছোট ভাই ফতেপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার আকরাম হোসেনের কাছে যান। আকরাম হোসেন তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দেয়। বাধ্য হয়ে তার মেয়েকে তিনি অনত্র পাঠায় দেন। সর্বশেষ রোববার সকাল ১০টায় সাতক্ষীরা কলোরোয়ার একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেয় তার মেয়ে। খবর শুনে আকরাম মেম্বার বাদী ও তার স্ত্রীকে তার বাড়িতে যেতে বলেন। তারা মেম্বরের বাড়িতে গেলে একটি কক্ষে তাদেরকে আটকে রেখে বিষয়টি মিমাংশার জন্য চাপ দেয়। রাজি না হলে এলাকাছাড়া করার হুমকি দিয়ে বাদী ও তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বাধ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ মনিরুজ্জামান বলেন, অভিযোগটি তারা গুরুত্বের সাথে নিয়েছেন। তদন্ত শুরু করেছেন তারা। প্রমান পেলেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, এ বিষয়ে ইউপি সদস্য আকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার ভাই সকাল থেকেই নিখোঁজ রয়েছেন। তার ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিষয়টি তিনি স্বীকার করেন। একই সাথে ভাইয়ের শাস্তির দাবি জানান। এছাড়া তার বিরুদ্ধে হুমকি ধামকি দেয়ার অভিযোগটি অস্বীকার করেন।

Translate »