মায়ের সামনে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ


প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২২, ২:৩০ অপরাহ্ণ / ৩২০
মায়ের সামনে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ
Spread the love

মায়ের সামনে এক মেয়েকে সংঘবদ্ধভাবে পাঁচজন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের দেওঘার জেলায়। গতকাল সোমবার দেশটির এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। খবর এনডিটিভির।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

এফআইআর-এ বলা হয়েছে, ধর্ষণের শিকার ওই মেয়ে এবং তার মা দুমকা জেলার বাসিন্দা। রোববার তারা দেওঘার থেকে এক অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মধুপুর এলাকায় আক্রমণের শিকার হন। ওই মেয়ের মায়ের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, পাঁচজন ব্যক্তি মোটরসাইকেলে করে তাদের পথরোধ করে এবং জোর করে তার মেয়েকে তুলে নিয়ে যায়। মেয়ের মা তাদের বাধা দিলে তাকে বেধড়ক পেটানো হয় এবং তার সামনেই মেয়েকে ধর্ষণ করা হয়।

দেওঘারের এসপি সুবাশ চন্দ্র জাত বলেছেন, মেয়েটির মেডিকেল পরীক্ষা চলছে, ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।

 

Translate »

link slot tergacor