মানবিক যুবলীগ নেতা জালাল মাহমুদ টুটুলের বিরুদ্ধে অপপ্রচার


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২২, ৫:৪০ অপরাহ্ণ / ৪৩১
মানবিক যুবলীগ নেতা জালাল মাহমুদ টুটুলের বিরুদ্ধে অপপ্রচার
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ৫১ ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মানবিক যুবলীগ নেতা জালাল মাহমুদ টুটুল এর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করছে কিছু কুচক্রমহল। সোশ্যাল মিডিয়া সহ অনলাইন প্রিন্ট মিডিয়াতে মিথ্যা সংবাদ প্রচার করে তার মানক্ষুণ্য হচ্ছে বলে দাবী করছেন এই যুবলীগ নেতা ও তার অনুসারীরা।

জালাল মাহমুদ টুটুল যুবলীগ এর একজন পরিশ্রমী কর্মী হিসাবে ১/৫৭ টি ওয়ার্ড সকল নেতা কর্মীর কাছে সু-পরিচিত। এলাকার জনগনের কাছে জালাল মাহমুদ টুটুল একজন তরুন সমাজ সেবক হিসেবে রয়েছে সু-পরিচিতি।তিনি সবসময় অসহায় মানুষ এর জন্য কাজ করে।

অসহায় মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে তিনি তার তার জন্মদাত্রী মা পরলোক গমন করার পর মায়ের সপ্ন ফাউন্ডেশন নামে একটি পারিবারিক সংগঠনের শুরু করেন। পরিবারের সদস্যদের অর্থায়ন এলাকার অসহায় এতিম শিশুদের এই সংগঠনের পক্ষ থেকে করানো হয় পাড়া শোন। এছাড়াও এলাকার অসহায় জনগণের জন্য সংগঠনি প্রতিনিয়তই করে যাচ্ছে বিভিন্ন কর্মকাণ্ড।

মানবিক যুবলীগ নেতা জালাল মাহমুদ টুটুলের অনুসারীরা বলেন, দীর্ঘ দিন যাবত ৫১নং ওয়ার্ডে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন।শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও আওয়ামীলীগ সভাপতি ও জননেত্রী শেখহাসিনার হাতকে আরোও শক্তিশালী করতে তিনি কাজ করে যাচ্ছি । আগামীতে যুবলীগের কমিটি হবে আর এ কমিটিতে ৫১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে জালাল মাহমুদ টুটুলকে পেতে চায় জনগণ। এতে দিশেহারা হয়ে উঠেছে একটি কুচক্র শাত্তান্নেসী মহল।বিএনপি জামাতের এজেন্ডারা ৫১ ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী জালাল মাহমুদ টুটুলের কর্মকাণ্ড বানচাল করতে তারা এ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে জালাল মাহমুদ টুটুল কে ডিস,ইন্টারনেট ও ঝুট ব্যবসায়ী বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোষ্টে।যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানান জালাল মাহমুদ টুটুল।

জালাল মাহমুদ টুটুল বলে,আমি আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সকলের পরিচিত নাদিয়া ইলেকট্রনিক্স দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি। ৫১ নং ওয়ার্ড এর সকল মানুষ জানে আমি আমার ব্যাবসা পরিচালনা করে সফল হয়েছি।

৫১নং ওয়ার্ডের এলাকার নানটু মন্ডল ,নাছির মন্ডল,জয়নাল ,নাজমুল ইসলাম সহ একাধিক প্রবীণ আওয়ামী লীগ নেতারা বলেন ,৫১ নং ওয়ার্ড যুবলীগ কে মানবিক যুবলীগ হিসেবে প্রতিষ্ঠা করেছে জালাল মাহমুদ টুটুল। দীর্ঘদিন যাবত এ ওয়ার্ডে জনগনের সেবা করে ইতি মধ্যে তিনি জনপ্রিয়তা লাভ করেছে।তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম যে সকল স্বার্থন্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি।

জালাল মাহমুদ টুকুল বলেন,যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের বলছি এখন আর সাধারণ মানুষ গুজবে বিশ্বাসী নেই। তারা এখন ভালো মন্দ বিচার করতে জানে । যারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন গুজব ছড়াচ্ছেন এখনো সময় আছে এগুলো বন্ধ করুন অন্যথায় আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব ।

তিনি বলে, তিনি বলে, ৫১নং ওয়ার্ড যুবলীগকে মানবিক যুবলীগ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এতে এলাকার সর্বসাধারণেরা আমায় সহযোগীতা করছে। শুধু তাই নয় তারা আমাকে মাদ্রাসা,বিদ্যালয়,মার্কেটসহ বিভিন্ন সামাজিক সংগঠনের এর সভাপতি,সাধারন সম্পাদক,উপদেষ্টা হিসাবে দায়িত্য পালনের সুযোগ করে দিচ্ছো। আমার যে সকল মুরুববি,সম্মানিত অভিভাবক রা দায়িত্য পালন করতে সুযোগ দিয়েছেন,তাদের পতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, বিগত দিন থেকে থেকে আজ অবদি কোনদিন ঝুট,ইন্টারনেট,ডিস ব্যাবসায় জরিত হইনি কেউ যোদি এমন প্রমাণ দিতে পারে।আমি সাধারণ জনগণের শাস্তি মাথা পেতে নিবো।আর যোদি প্রমাণ না করত পারে তাহলে যারা এই মিথ্যা তথ্য দিয়ে আমাকে ছোট করতে চেয়েছে আমি তাদের বিচার চাই।আর যারা আমার ব্যবসায়িক লেনদেন কে নিয়ে বিনা অভিযোগে অর্থ আত্মসাৎ কারি হিসেবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই,ব্যবসায়িক লেনদেন সকলেরই থাকে ব্যবসায়ীক নিয়মি হচ্ছে কেউ আমার কাছে টাকা পাবে বা আমি কারো কাছে টাকা পাবো। এ নিয়ম ব্যবসায়ীক প্রথা শুরুর কাল থেকে চলে আসছে। অযথা বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আর্থিক লেনদেন আছে তাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখুন তাদের নিয়মিত আর্থিক লেনদেনের হিসাব বুঝিয়ে দিচ্ছে কিনা।

জালাল মাহমুদ টুটুল আরও বলেন,
গণমাধ্যম কর্মীদের অনুরোধ করে বলতে চাই, আপনাদের আমি হৃদয়ের অন্তস্থল থেকে সম্মান করি ভালোবাসি। তাদের দূরদর্শী তার কারণে অনেক গোপনীয় অপরাধ সম্পর্ক সমাজের মানুষ জানতে পারে। গণমাধ্যম কর্মীদের কাজই সংবাদ প্রকাশ করা কিন্তু আমি তাদের কাছে অনুরোধ করবো। তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে তারপর প্রতিবেদন প্রকাশ করুন। আর যারা আমার বিরুদ্ধে৷ নানা অভিযোগ তুলে আপনাদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে তাদের কাছে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলোর তথ্য প্রমান চাওয়া হউক এবং তথ্য প্রমানে আমি যোদি অপরাধী প্রমানিত হয়ই এই আমার যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিবো।

Translate »