

মোহাম্মদ আলী আকবর
চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আইন মন্ত্রানালয়ের প্রতিনিধি হিসেবে সরকারী সফরে আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার রাষ্ট্রীয় সফরে যান যান গত ২২শে এপ্রিল । UNODC কর্তৃক আয়োজিত UNODC’s Indian Ocean Forum on Maritime Crime-Prosecutors Network Forum at Antananarivo, Madagascar অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের থেকে পাবলিক প্রসিকিউটরবৃন্দ এই সম্মেলনে অংশগ্রহন করবেন। গত ২২শে এপ্রিল ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা ও বেলারুশ হয়ে মাদাগাস্কারে পৌঁছান এবং সেমিনার শেষে এই মাসের শুরুর দিকেই বাংলাদেশে ফিরেন।
দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় কালে আরো উপস্থিত ছিলেন লইয়ার্স ট্রুর ক্লাব বাংলাদেশ এর প্রধান মুখপাত্র অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন, অ্যাডভোকেট মাহমুদুন্নবী শিমুল এবং সাংবাদিক মো.আলী আকবর ।
সফর সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী অত্র প্রতিবেদককে বলেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি হয়ে উনার সাথে একই সম্মেলনে অংশগ্রহণ করেন কুড়িগ্রাম জেলার জেলা পিপি জনাব অ্যাডভোকেট আব্রাহাম লিংকন। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ, শ্রীলঙ্কা ,সিঙ্গাপুর , ভুটান,মালদ্বীপ,ভারত ,পাকিস্তান, ময়ানমার সহ বিভিন্ন দেশের মাদক,চোরা চালান ,মানব পাচার সংক্রান্ত বিভিন্ন অপরাধ এবং ঐসব দেশের এসব বিষয়ের উপর আইন এবং প্রয়োগের বিষয়ে আলোচনা করা হয়। এসব দেশের বিভিন্ন বিষয়ের উপর প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়।
তিনি বলেন বাংলাদেশের সাথে আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার সাথে অনেক বিষয়ে মিল পাওয়া যায়। অর্থনৈতিক দিক থেকে দুটি দেশ অনেকটা সমান বা কাছাকাছি হলেও ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের দিক থেকেও দুটি দেশ সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে চলে। তিনি বলেন আমি ওখানে বড় ধরনের একটা মসজিদ দেখেছি এবং তার ঠিক বিপরীত পাশে রাস্তার পাশে আবার মন্দির দেখেছি। ধর্ম পালনে কোন ব্যক্তিকে বাধা দেওয়া হয় না বলে আমার মনে হয়েছে। আইন শৃঙ্খলা বিষয়ে ওনাকে প্রশ্ন করলে উনি জানান আইনশৃঙ্খলার বিষয়ে আমাদের দেশে যেরকম রাস্তায় মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ অথবা আমাদের জনগণকে নিয়ন্ত্রণের জন্য যেভাবে পুলিশ রয়েছে তাদের দেশে সেরকম পুলিশ আমি দেখিনি।
তবে সেখানে আমি দেখেছি যেখানে ট্রাফিক সিগন্যাল সাইন রয়েছে অথবা জেব্রা ক্রসিং রয়েছে সেখানে জনগণ ট্রাফিক সিগন্যাল খুব ভালো করেই পালন করে এবং আইন-শৃঙ্খলার রক্ষার বিষয়ে জনগণ দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে বলে আমার মনে হয়েছে।
তিনি আরো বলেন, আমি বিস্ময়কর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন জমির আইল রয়েছে এবং কৃষকরা জমিতে শস্যাদি রোপন করার পর চোর, ডাকাত ও পশু পাখির হাত থেকে রক্ষা করার জন্য টং তৈরি করতো ঠিক একই রকম দুই আইলের মাঝখানে টং ঘর তৈরি করে পাহারা দেওয়ার ব্যবস্থা করেন।
তিনি হাস্যরস করে বলেন আমি সে দেশে অনেক করে খুঁজে দেখলাম কোন বাঙালি আছে কিনা? হয়তোবা তারা এই বিষয়টা আমাদের দেশ থেকে রপ্তানি করেছে। কিন্তু আমি সেখানে কোন বাঙালি খুঁজে পেলাম না।
সাইমুল চৌধুরী বিভিন্ন সামাজিক যুব উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নেন এবং একপর্যায়ে দিশারী যুব ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। তিনি দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য যে এই প্রথম কোন একটি আন্তর্জাতিক সম্মেলনে আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আইন মন্ত্রণালয় অথবা সরকারের কোন প্রতিনিধি ছাড়াই সরাসরি চট্টগ্রামের জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুম চৌধুরী বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে এলেন এবং তিনি সম্মেলন সংক্রান্ত বাংলাদেশের বিভিন্ন আইন, আর্টিকেল ও তথ্য উপাত্ত উপস্থাপন করেন।
আপনার মতামত লিখুন :