ভোরের দিকে পড়বে হালকা কুয়াশা


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২২, ১০:০২ অপরাহ্ণ / ৩১১
ভোরের দিকে পড়বে হালকা কুয়াশা
Spread the love

ঢাকা: দেশের কোথাও কোথাও ভোরের দিকে হালকা ধরনের কুয়াশা পড়বে। এছাড়া আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ুর উত্তর উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় আগামী সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।

আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Translate »

link slot tergacor