বিশ্বে করোনায় শনাক্ত ৪ লাখ ৮৯ হাজার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ণ / ৩৭৯
বিশ্বে করোনায় শনাক্ত ৪ লাখ ৮৯ হাজার
Spread the love

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে এক হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৩৩৫ জনে। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২৮ হাজার ৭৭৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৯ কোটি ৯ লাখ ৯০ হাজার ১৫৭ জন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে করোনা ভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে ৩১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬২২ জন। জাপানে একদিনে শনাক্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৪০৪ জন রোগী। একই সময়ে মারা গেছেন ২৬১ জন। দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৩৮৯ জন। এসময়ে মারা গেছেন ৬৮ জন।

বৈশ্বিক শনাক্তের তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু ও ১৯ হাজার ৮৭ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ১২৩ জন। আলোচ্য সময়ে ভারতে করোনায় মারা গেছেন ১৮ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুতে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ৮২ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৫ জন। জার্মানিতে একদিনে মারা গেছেন ৮২ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ১৬৬ জন।  রাশিয়ায় একদিনে মারা গেছেন ৯৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ১০৬ জন। ইতালিতে এসময়ে ৫৯ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৫৪২ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ায় ১৩৩, ইরানে ২৭, মেক্সিকোতে ৩০, ইন্দোনেশিয়ায় ১২, তাইওয়ানে ৫৫, স্পেনে ৬৯, ফিলিপাইনে ৪৩, কানাডায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় বাংলাদেশে এক জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৩৩১ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জনে।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

sikatbos77

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

mahjong

spaceman

nona88

nona88

nona88

sikatbos77

nona88

sikatbos77

kantonghoki88 link alternatif

nona88

mahjong

nona88

crazyrich88

star88

star88

nona88

sikatbos77