বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন এড. আফজাল হোসেন


প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ / ৩৯১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন এড. আফজাল হোসেন
Spread the love

জাহিদ শিকদার,বরিশাল ব্যুরো:
পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে আ’লীগের একমাত্র প্রার্থী এড. আফজাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।
পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোঃ শাহজাহান মিয়ার মৃত্যুতে এ আসনটি শূন্য হলে উপনির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ১ নভেম্বর আ’লীগের একমাত্র প্রার্থী এড. আফজাল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে আসনটিতে একমাত্র প্রার্থী থাকায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

এদিকে এড. আফজাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত ঘোষনার খবরে তার নির্বাচনী এলাকা পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Translate »